এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছীতে জমির আইল কাটাকে কেন্দ্র করে এক যুবদল নেতার হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মূল অভিযুক্ত ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ব্যক্তির নাম হাসান রমন (৪২)। তিনি জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি। হামলায় তাকে বাঁচাতে গিয়ে তার মা বিউটি বেগমও জখম হয়েছেন। বর্তমানে মা-ছেলে দুজনেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনায় অভিযুক্ত দুজন হলেন—একই গ্রামের মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম। মিজানুর রহমান স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী বলে জানা গেছে।
যেভাবে ঘটনার সূত্রপাত:
স্থানীয় অধিবাসীদের বরাতে জানা যায়, রোববার বিকেলে জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে মিজানুর রহমানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে মিজানুর রহমান ধারালো হাসুয়া দিয়ে রমনের বাম হাতে কোপ দিলে তার কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় রমনকে বাঁচাতে তার মা বিউটি বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
অভিযোগ ও বক্তব্য:
আহত হাসান রমনের বাবা ও মামলার বাদী দুদু মিয়া বলেন, “জমির আইল কাটা নিয়ে ঝগড়ার জেরে মিজানুর ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলেকে কুপিয়েছে। বাঁচাতে গেলে আমার স্ত্রীকেও কুপিয়ে জখম করে। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, “হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, “আমার জমির বড় আইল হাসান কেটে ফেলেছিল। তা নিয়ে তর্কাতর্কি হলে তারা ৬-৭ জন এসে আমার বাড়িতে হামলা চালায়। আমার হাতে ঘাস কাটার হাসুয়া ছিল; ধস্তাধস্তির একপর্যায়ে হাসানের কবজিতে আঘাত লাগে।”
পুলিশের পদক্ষেপ:
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জুলাই ১৪, ২০২৪
সেপ্টেম্বর ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।