এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতা এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভা, ফুলবাড়ীয়া ইউনিয়ন ও কুশমাইল ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা উপস্থিত মানুষের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি নাগরিকের উচিত গাছ লাগানো এবং লাগানো গাছের সঠিক পরিচর্যা করা।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
ফেব্রু ২৫, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ২৫ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৫ আগস্ট, ২০২৬
আইন আদালত | ২৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।