এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাতক্ষীরা সীমান্ত এলাকায় তথাকথিত ‘বাংলাদেশিদের’ পুশব্যাক করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যেকোনো চেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত আইন লঙ্ঘন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরার ভোমরাসহ বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল ও নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গভীর রাতেও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। পাশাপাশি সীমান্তবর্তী জনপদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক সাংবাদিকদের বলেন, “সীমান্ত আইন লঙ্ঘন করে পুশব্যাকের যেকোনো প্রচেষ্টা আমরা কঠোরভাবে মোকাবিলা করব। বিজিবির কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত বিএসএফ কাউকে পুশব্যাক করতে পারেনি। যেকোনো পরিস্থিতি সামাল দিতে আমাদের সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।”
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে জড়ো করেছে বিএসএফ। ভারতীয় পুলিশের দাবি অনুযায়ী, ওই ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক এবং তাঁরা দীর্ঘ সময় ধরে ভারতে বসবাস ও কাজ করছিলেন। তাঁদের এখন বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ওই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ছয় মাস থেকে শুরু করে দুই দশকেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছেন।
সীমান্তের ওপারে বিএসএফের এমন তৎপরতায় এপারের সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি দিনরাত নজরদারি অব্যাহত রেখেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।