এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যেসব পরীক্ষা স্থগিত হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, "২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের আগের নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত রুটিন ঘোষণা করা হবে।"
উল্লেখ্য, সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিবেশ, পরীক্ষার্থীদের শারীরিক-মানসিক অবস্থা এবং সড়ক পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতের দুর্ভোগ বিবেচনা করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে জেলাগুলোতে এ সিদ্ধান্ত কার্যকর ছিল সেগুলো হলো— চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।