এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য চট্টগ্রামের আলীকদমে মঙ্গলবার (২ ডিসেম্বর) শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ র্যালী, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ বীর, আলীকদম জোনের উদ্যোগে শান্তির পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালীটি আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। পরে আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক। তিনি বলেন, “পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত থেকে দেশ মুক্ত হয়েছে। এখানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনও স্থান হবে না। জনগণ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে।”
জোন কমান্ডার আরও বলেন, “পথভ্রষ্ট তরুণদের হাতে তুলে দেওয়া অস্ত্র পাহাড়ের নিরহ মানুষদের উপর ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও পাহাড়ি-বাঙালি একসাথে নিয়ে সন্ত্রাস দমনে কাজ করবে।” তিনি পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের উল্লেখযোগ্য কাজও তুলে ধরেন।
উপস্থিত অতিথিবৃন্দ
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, আলীকদম জোনের মেজর হাফিজুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রতিনিধি আগস্টিন ত্রিপুরা, ম্রো কল্যাণ ছাত্রবাসের পরিচালক ইংলক ম্রো, মৌজা হেডম্যান অংহ্লাচিং মার্মা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অন্যান্য কার্যক্রম
শান্তিচুক্তি উপলক্ষে হতদরিদ্র ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বর ৫, ২০২৬
আগস্ট ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নীলফামারী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।