এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের মুখে বিপর্যস্ত ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানি বাহিনীর এই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৯শ' ২৯ জন ইসরায়েলি নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক, ৪২ জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর এবং ৭০ জনের আঘাত সামান্য। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এদিকে, ইরান দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানান, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে ইরান অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
আলী মোহাম্মদ নাইনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "এখন পর্যন্ত ইরান কেবল প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। খুব দ্রুতই আমরা এমন সব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করব, যা বিশ্ব আগে কখনও দেখেনি।"
উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল কর্তৃক ইরানের তেল স্থাপনায় হামলার প্রেক্ষিতে তেহরান পাল্টা এই আক্রমণ শুরু করে। পরিস্থিতি আরও জটিল করে তুলে মার্কিন প্রশাসন ও ট্রাম্পের মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।