এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে বিশিষ্ট সাংবাদিক, উপজেলা প্রেসক্লাব সদরপুরের সভাপতি ও ‘দৈনিক সমকাল’-এর সদরপুর প্রতিনিধি সাব্বির হাসানের প্রবাস গমন উপলক্ষে এক প্রীতি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় সদরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সদরপুর সাংবাদিক ফোরাম’-এর উদ্যোগে আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবুল বাসার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ‘দৈনিক আমার দেশ’-এর সদরপুর প্রতিনিধি মো. শেখ সোবাহান। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। ‘সদরপুর সংবাদ’-এর সম্পাদক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সদরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে বিদায়ী অতিথি সাব্বির হাসানের দীর্ঘদিনের পেশাগত অবদান, সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, সাব্বির হাসান দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সদরপুরের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর পেশাগত দক্ষতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং বলিষ্ঠ নেতৃত্ব নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মো. মোশাররফ হোসেন, মো. সাইদুর রহমান লাবলু, মো. ইমারত হোসেন বাচ্চু, এস.এম. আলমগীর হোসেন, মো. মামুনুর রশীদ, মিজানুর রহমান, মো. ওয়াজেদ আলী, জাহিদ হোসেন সজল, সরোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, মার্জিয়া আক্তার, হাওলাদার লতিফুল হক, কবির হোসাইন, রোকনুজ্জামান, ফকির আল মামুন ও আলমগীর হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
সংবর্ধনার জবাবে আবেগপ্লুত কণ্ঠে বিদায়ী অতিথি সাব্বির হাসান সদরপুর সাংবাদিক ফোরাম ও উপস্থিত সকল সহকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পেশাগত কিংবা জীবনযাত্রার প্রয়োজনে বিদেশে অবস্থান করলেও সদরপুরের সুধি সমাজ, সাধারণ মানুষ এবং সাংবাদিক পরিবারের সাথে আমার আত্মার আত্মিক সম্পর্ক চিরকাল অটুট থাকবে।”
অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী অতিথি সাব্বির হাসানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন সহকর্মীরা। উপস্থিত সবাই তাঁর প্রবাস জীবনের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শুভকামনা জানান। সেই সাথে প্রবাসে অবস্থান করেও তিনি সাংবাদিকতার উচ্চ আদর্শ ও দেশের ভাবমূর্তি সমুন্নত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।