খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

অনলাইন ডেস্কঃ
১৮ জুলাই, ২০২৬ ১:১১ পিএম
শেয়ার করুন:
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

সাম্প্রতিক ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বেলা ১১টা ২০ মিনিটে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেয়। 

এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, আজ সকাল ৯টায় কাপ্তাই হ্রদে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১০৪ দশমিক ১১ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর আগেই পানির চাপ সামাল দিতে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির ওপর ভিত্তি করেই বর্তমানে স্পিলওয়ে ৬ ইঞ্চি পরিমাণ খোলা হয়েছে। হ্রদে পানির চাপ আরও বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেটগুলো আরও বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের মোট পাঁচটি ইউনিটই চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া সচল রাখার পাশাপাশি এই ইউনিটগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। 

এদিকে জলকপাট খুলে দেওয়ার ফলে কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিউবো) ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।