এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামে একটি খালের কচুরিপানার মধ্যে থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের পাশের সড়ক দিয়ে চলাচলের সময় হঠাৎ দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন খালের দিকে তাকিয়ে কচুরিপানার ভেতর অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি কালকিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সুবাস জানান, “আমি বাজারে যাচ্ছিলাম। হঠাৎ দেখি চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। খালের দিকে তাকিয়ে দেখি ভাসছে একটি অর্ধগলিত লাশ। পরে অনেক মানুষ জড়ো হয়।”
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ও নৌপুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করি। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।”
লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় শনাক্তের পর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এপ্রিল ১৫, ২০২৫
আগস্ট ১১, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।