এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"সমন্বিতভাবে কাজ করলে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধ করা সম্ভব"— এমন মন্তব্য করেছেন রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি সদর দপ্তরের কনফারেন্স রুমে ‘আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লে. কর্নেল কাওসার মেহেদী বলেন, "বিজিবি, পুলিশ, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হেডম্যানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি সম্মিলিতভাবে কাজ করেন, তাহলে মাদক নির্মূল সম্ভব। পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। সন্তানের পাশে থাকতে হবে, বোঝাতে হবে মাদকের ভয়াবহতা। সমাজে এই বিষয়ে একটি শক্ত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"
তিনি আরও বলেন, “কারা মাদকাসক্ত এবং কারা মাদক ব্যবসায় জড়িত, সে বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।”
সেমিনারে সরকারি কর্মকর্তাসহ বিজিবি ও পুলিশের প্রতিনিধিরা, স্থানীয় হেডম্যান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী (পিবিজিএমএস), মেডিকেল অফিসার মেজর ডা. এস এম আশিকুজ্জামান, চিৎমরম মৌজার হেডম্যান ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিমং মারমা, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।