এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে নিউ নূপুর পরিবহনের সাদ্দাম হোসেন (২১) নামের এক হেলপারকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. সিদ্দিক মোল্যার ছেলে মো. জনি মোল্যা (৩০), একই এলাকার শাহীন হাওলাদারের ছেলে মো. মেহেদী আবু কাওসার (২৫), শহরের গোয়ালচামট এলাকার মৃত. সালাম মোল্যার ছেলে মো. রবিন মোল্যা (২৫), রথখোলা এলাকার অনিল রবিদাসের ছেলে রাজেস রবিদাস (৩০) ও জেলার সালথা উপজেলার রসুলপুর এলাকার নজরুল হোসেন মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন মাতুব্বর (৩০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর ভোরে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় নিউ নূপুর পরিবহনের একটি বাসের মধ্যে থেকে সাদ্দাম শেখ (২১) নামে পরিবহনটির এক হেলপারের হাত-পা ও মুখ বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, 'মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
নভেম্বর ২০, ২০২৫
নভেম্বর ১৭, ২০২৫
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।