এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও একাডেমিক শিক্ষা অফিসার মিলন খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন ও পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়, যা তাদের ভবিষ্যত শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
পুরস্কার বিতরণ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।