এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার দোহার থানার পুলিশ বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৩টা ৪০ মিনিটে দোহার থানাধীন কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল স্থানীয় জনগণের সহায়তায় অভিযানটি পরিচালনা করে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—দাউদ আহম্মেদ পাভেল (৪৯), মোঃ জসিম (৪৩), মোঃ শাওন বেপারী (২৫), আল-আমিন শেখ (২০), শেখ নয়ন (২০) ও শেখ মিরাজ হোসেন (২৫)। তারা সবাই শিলাকোঠা ও আশপাশের এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছোরা ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা আরও ১১–১২ জন অজ্ঞাতনামা সহযোগীর সঙ্গে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে সমবেত হয়েছিল।
এ ঘটনায় দোহার থানায় মামলা নম্বর-২১, তারিখ-২২/০৭/২০২৫, ধারা-৩৯৯/৪০২ এর আওতায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মার্চ ১০, ২০২৫
আগস্ট ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।