এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (০৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনজুর আলমের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ১ নম্বর সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সোহেল রানা, আলীকদম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জনাব মোঃ আলমগীর হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আসাদুজ্জামান আসাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব লিটু চট্টোপাধ্যায়, প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মিথুন ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোঃ শফিউল আলম এবং তৈন রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ আরিফুর রহমান। এতে ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর প্রতিনিধি ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এছাড়াও আলোচনায় অংশ নেন আলীকদম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা জনাব মোঃ রিটন, আলীকদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সমন্বয়ক মোঃ আরাফাতুল ইসলাম, ছাত্রদল নেতা কালাম ফেরদৌস ইসফাকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ১২০ থেকে ১৫০ জন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীকদম উপজেলা মসজিদের পেশ ইমাম জনাব আইয়ুব খান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।