এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে পরিবেশ ও পাহাড় সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে মাটি কাটার দায়ে পরিচালিত এক যৌথ অভিযানে দুই ব্যক্তিসহ সংশ্লিষ্ট যানবাহনের মালিকদের বিরুদ্ধে মোট ৫ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে সরাসরি জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, মাটি বহনে ব্যবহৃত ৩টি ডাম্পার ট্রাক ও একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করে সংশ্লিষ্ট মালিকপক্ষকে আরও ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের ক্ষেত্রে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়। আইনের ১৫ ধারায় অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন ও পরিবহনের জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, অথবা ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত ড্রেজার, যানবাহন ও সরঞ্জামাদি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন এবং সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড় কেটে মাটি উত্তোলনের কারণেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও মনজুর আলম বলেন, “পরিবেশ বিনষ্টকারী ও অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসন কোনো ছাড় দেবে না।”
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।