এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২৩ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
আজ সোমবার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রদত্ত এক ইমেইলে বার্তায় জানানো হয়
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২৫৮ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাঙ্গা উপজেলায় ১০ জন, নগরকান্দায় ৪ জন, সদরপুরে ২ জন, সালথায় ৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। অন্য উপজেলাগুলোতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে সর্বাধিক ২৭ জন রোগী ভর্তি রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।