এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে এক মায়ের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সৎ সন্তানদের বিরুদ্ধে। হামলা ঠেকাতে গিয়ে তার গর্ভজাত ছেলেও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনোয়ারা বেগম (৬০) ওই গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। অপর আহত ব্যক্তি আব্দুর রাজ্জাক (২৯), তিনি মনোয়ারা বেগমের গর্ভজাত ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ও বসতভিটা নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎ সন্তানদের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সৎ ছেলেরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
পরেরদিন রবিবার বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিশ বৈঠক বসে। শালিশের একপর্যায়ে তার সৎ ছেলে হিরু (৩৫), রিপন মাতুব্বর (৪৩), ফিরুজ (৪০), রব্বিল (২২) এবং তাদের ভাগিনা রবুল (১৯) ক্ষিপ্ত হয়ে মনোয়ারা বেগমের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষা করতে গেলে তার ছেলে আব্দুর রাজ্জাকও আহত হন।
পরে উপস্থিত লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।