এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ‘দৈনিক খোলাচোখ’-এ অবৈধভাবে মাটি কাটা নিয়ে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাটিবাহী দুটি ট্রলির চালককে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বাংরাইল (ফুলবাড়িয়া) এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র দীর্ঘদিন ধরে তা বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে ‘দৈনিক খোলাচোখ’ ডিজিটাল মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। এরপরই ঘটনার সত্যতা যাচাইয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকারের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন পাওয়া গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাটি পরিবহনের সময় দুটি ট্রলি (টি-২০) ও এর চালককে আটক করেন দায়িত্বরত কর্মকর্তারা।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই চালককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও কৃষিজমির সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্থানীয় সচেতন মহল ‘দৈনিক খোলাচোখ’-এর এমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
ফুটবল | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
বিনোদন | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।