এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল আনুমানিক ৮ টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব হাসেমদিয়া এলাকায় ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে আন্ডারগ্রাউন্ড বাইপাস সড়কের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মো. কামাল শেখ (৫০)। তিনি ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল (নম্বর: রাজবাড়ী-হ-১১-৪৭৯১) পূর্ব হাসেমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মুরগিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. কামাল শেখ ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এপ্রিল ২৪, ২০২৫
আগস্ট ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।