এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের আয়োজনে এ শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এবং সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মামুন সরকার। শপথ গ্রহণ শেষে সাবেক সভাপতি মো. সেলিম মোল্লা প্রেসক্লাবের সব কাগজপত্র নবনির্বাচিত সভাপতির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কুমার মিত্র পান্না বালা এবং ফরিদপুরের সিনিয়র সাংবাদিক এন কে বি নয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হারুন আর রশীদ, সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ, মিঞা মো. লিয়াকত হুসাইন ও রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার এবং কার্যনির্বাহী সদস্য সেলিম মোল্লা, বুলবুল হোসাইন, জাকির হোসেন, শরিফুল হাসান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২০২৫-২৬ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে সভাপতি পদে সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে সাংবাদিক সাইফুল ইসলাম নির্বাচিত হন।
মার্চ ২৬, ২০২৬
ডিসেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।