এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পূজা উদযাপনকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্য-সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, আলী আজম, আশীষ পাল ও স্বপন দেব।
বক্তারা বলেন, দুর্গাপূজা এখন আর শুধু হিন্দু সম্প্রদায়ের সীমিত অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। পূজা উপলক্ষে সব ধর্ম-বর্ণের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে থাকে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
এছাড়া পূজা মণ্ডপগুলোতে বিদ্যুৎ, আলোকসজ্জা, পানি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা আরও বলেন, পূজা যেন শান্তিপূর্ণ, নির্ভয় ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। তাই “ধর্ম যার যার, উৎসব সবার”—এই চেতনা ধারণ করেই দুর্গাপূজা পালন করতে হবে।
জুলাই ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।