এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে আওয়ামী কৃষকলীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. শাহজাহান শেখ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সোনাপুর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কৃষকলীগের সভাপতি পদসহ দলীয় সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
মো. শাহজাহান শেখ বলেন, দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে পারিবারিক নানা সমস্যা, বয়স বৃদ্ধি ও শারীরিক অসুস্থতার কারণে রাজনৈতিক দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আজ থেকে কৃষক লীগের সকল পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না। দেশের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করতে চাই। বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার, মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব আমার ভালো লাগে। তাই ভবিষ্যতে আমি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে এলাকায় মানুষের কল্যাণে কাজ করতে চাই।
সংবাদ সম্মেলনে তিনি ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দেশ ও মানুষের কল্যাণে রাজনৈতিক পরিবেশ বদলানো জরুরি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও কৃষকলীগের সাবেক কর্মীরা উপস্থিত ছিলেন।
তার এই ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।