ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার

ফরিদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সার্বিক তত্ত্বাবধানে আগামী শনিবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। ক্যাম্পে মেডিসিন, চক্ষু, নাক-কান-গলা (ইএনটি), গাইনি ও প্রসূতি এবং ইউরোলজিসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করবেন।

পরামর্শ সেবার পাশাপাশি ক্যাম্পটিতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে। এছাড়া রোগীদের জন্য ডায়াবেটিস ও রক্তের শর্করা পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, চোখের দৃষ্টিশক্তি (পাওয়ার) ও কালার ভিশনসহ সাধারণ চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে ইসিজি (ECG) করার সুবিধা রাখা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে ফরিদপুরের সর্বস্তরের জনসাধারণকে এই বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।