এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা লালের মোড় এলাকার বাসিন্দা মানসিক প্রতিবন্ধী সাগর মৃধা (৩৯) দীর্ঘ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৯ এপ্রিল (২০২৬) রাত থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। এ নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ সাগর মৃধার ছোট ভাই শাওন মৃধা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৪৩) করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে সাগর মৃধা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর গভীর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি।
পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সাগর মৃধা কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না এবং তিনি একজন মানসিক প্রতিবন্ধী বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির বিবরণ:
শারীরিক গঠন ও গায়ের রং: হালকা-পাতলা গড়ন, গায়ের রং ফর্সা।
উচ্চতা ও চুল: উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, মাথার চুল কালো ও খাটো।
পরনের পোশাক: নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছাই রঙের শার্ট ও লুঙ্গি ছিল।
স্বজনরা জানান, এর আগেও একাধিকবার সাগর মৃধা বাড়ি থেকে না বলে চলে গিয়েছিলেন। তবে প্রতিবারই কয়েকদিনের মধ্যে তাঁর সন্ধান পাওয়া গেলেও এবার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তাঁর কোনো খোঁজ মেলেনি। ফলে পরিবারের সদস্যদের মধ্যে গভীর দুশ্চিন্তা ও শঙ্কা কাজ করছে।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি উপরোক্ত বিবরণীর নিখোঁজ ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের যোগাযোগের নম্বর ০১৮৩৯-৩৭৫৪৩৪ এ জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।