এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, জেলা এনএসআইয়ের উপপরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, আনসার অ্যাডজুডেন্ট রতন কুমার দাস, ফরিদপুর জেলা কারাগারের জেলার নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাশেম আলী, রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারাও অংশ নেন।
সভায় বক্তারা জানান, গত মে মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। খুন, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড আগের মাসগুলোর তুলনায় কমেছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রতি মাসে অন্তত দুইবার চালকদের ডোপ টেস্ট বাড়ানোর প্রস্তাব করা হয়। ফরিদপুরের সব অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনার ওপরও জোর দেওয়া হয়।
মাদকবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা জানান, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মে মাসে ১৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩৬টি মামলা করা হয় এবং ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা পর্যায়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, রাস্তার পাশে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া, এসিড নিয়ন্ত্রণ আইনের আওতায় লাইসেন্স ব্যবস্থাপনায় বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাল্যবিবাহ প্রতিরোধেও উপজেলা পর্যায়ে তদারকি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয় করে কাজ করতে হবে, তাহলেই জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।