এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাত্র এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এড়াতে দীর্ঘ ছয় মাস ধরে আত্মগোপনে ছিলেন আল আমিন (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামি। তবে শেষ রক্ষা হয়নি; অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।
গতকাল শনিবার (২০ জুন) রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আল আমিন ওই উপজেলার চরাদি গ্রামের ফারুক হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি চেক জালিয়াতি মামলায় আদালত আল আমিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। কিন্তু রায়ের পর থেকেই সাজা এড়াতে তিনি সুকৌশলে পালিয়ে বেড়াতেন। এভাবে কেটে যায় দীর্ঘ ছয় মাস।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে পলাতক আসামি আল আমিনকে গ্রেপ্তার করে। আজ রোববার (২১ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।