এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চাঞ্চল্যকর র্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইমরান (২৫)। তিনি সলিমপুর এলাকার পথরীঘোনার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা আজাহারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে সলিমপুর এলাকার পথরীঘোনায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। আজ রোববার (২১ জুন) সকালে র্যাব-৭-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে ইমরানের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই তাকে গ্রেপ্তারের জন্য এই অভিযান চালানো হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মামলার অন্য পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ইমরানকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এপ্রিল ৬, ২০২৪
জুলাই ৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।