এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমান সরকার গত পাঁচ মাসে সবক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তীব্র জ্বালানি তেল ও গ্যাসসংকট এবং বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
"জনগণের দাবি পূরণ না করলে ক্ষমতায় থাকা যাবে না"
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, "বৃষ্টির মধ্যেও মানুষ কষ্ট করে রাজপথে বসে সমাবেশ করছে—এটি সরকারের জন্য একটি বড় বার্তা। সরকার পাঁচ মাসে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে; তারা বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারছে না।"
তিনি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বলেন, "গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা প্রতি পদে পদে নাগরিকদের ওপর কষ্ট চাপিয়ে দিচ্ছে।"
ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, "ক্যাম্পাসগুলোতে ছাত্রদল এখন ছাত্রলীগের মতো অন্য বিরোধী ছাত্রসংগঠন (ছাত্রশিবির ও ছাত্রশক্তি)-এর ওপর হামলা চালাচ্ছে। কোনো অবস্থাতেই ক্যাম্পাসগুলোকে তাদের এই দখলদারিত্বের হাতে ছেড়ে দেওয়া হবে না।"
গ্যাসের দাম বাড়ানোর যেকোনো সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিরোধীদলীয় চিফ হুইপ হুঁশিয়ারি দিয়ে বলেন, "সরকার যদি গ্যাস, বিদ্যুৎ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, তবে তাদের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয়। গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করলে জনগণ আর মেনে নেবে না এবং গদিতে বসে থাকতে দেবে না।"
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা
অবস্থান কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, জনগণের সকল ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।
কর্মসূচিতে আরও বক্তব্য উপস্থাপন করেন:
ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম— প্রেসিডেন্ট, লিবারেল ডেমোক্রিটিক পার্টি (এলডিপি)
মিয়া গোলাম পরওয়ার — সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী
মাওলানা জালালুদ্দিন — মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস
ডা. মোস্তাফিজুর রহমান ইরান — চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ— জেনারেল সেক্রেটারি, এবি পার্টি
মুফতি মুখলেসুর রহমান কাসেমী— নায়েবে আমির, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান— চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।