এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিনের অবহেলা ও ভোগান্তির পর অবশেষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরীখ্যাত ‘আল্লাহর দর্গা’ বাজারের প্রধান সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (সকাল ১০টায়) কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা নামফলকের ফিতা কেটে বহুল প্রতীক্ষিত এই উন্নয়নকাজের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আল্লাহর দর্গায় অবস্থিত নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এক সুধী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কুষ্টিয়া সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে এই সড়কটির আধুনিকায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় বর্তমান ১৮ ফুট চওড়া সড়কটিকে ২৪ ফুটে প্রশস্ত করা হবে। এছাড়া বৃষ্টির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে সড়কের দুই পাশে নির্মাণ করা হবে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা।
কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। নির্মাণকাজের শতভাগ গুণগত মান নিশ্চিত করতে সড়ক বিভাগের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই সড়কটির সংস্কার। সড়কটি নির্মিত হলে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে; যার সুফল পাবে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতসহ সর্বস্তরের মানুষ। পর্যায়ক্রমে দৌলতপুরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোরও উন্নয়নকাজ হাতে নেওয়া হবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন সংস্কার না থাকায় আল্লাহর দর্গা বাজারের প্রধান সড়কটি খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।
অবশেষে সড়কটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। তবে কাজটি যেন নির্ধারিত সময়ে, স্বচ্ছতার সাথে এবং উন্নত মান বজায় রেখে সম্পন্ন করা হয়—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
এপ্রিল ২৪, ২০২৫
জানু ১০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।