এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার টগড়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গরুসহ একটি মিনি পিকআপ (মিনি ট্রাক) কঁচা নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকে বাঁধা থাকা একটি গরু পানিতে ডুবে মারা যায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেট্রো-ন ১৮-৬৮৪১’ নম্বরের একটি মিনি পিকআপ গরু নিয়ে বরগুনার দিকে যাচ্ছিল। গাড়িটি টগড়া ফেরিঘাটে পৌঁছালে ফেরির চালক মো. কামরুল ইসলাম ও সহকারী মো. বাতেনের নির্দেশনা অনুযায়ী চালক মীর তানজিদ হোসেন বিপ্লব পিকআপটি ফেরিতে তোলার চেষ্টা করেন। এ সময় ফেরির ডেক বা ডালা সঠিকভাবে আটকানো না থাকায় এবং অসাবধানতার কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কঁচা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর দ্রুত স্থানীয়দের সহায়তায় গরুটি মৃত অবস্থায় উদ্ধার করা হলেও পিকআপটি নদীর পানিতে তলিয়ে যায়।
গরুর মালিক বরগুনা সদর উপজেলার বাসিন্দা মো. রুবেল মোল্লা জানান, মারা যাওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির ডালা খোলা থাকা এবং সংশ্লিষ্টদের অসাবধানতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
অক্টোবর ৮, ২০২৫
জানু ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।