এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এনসিপির (NCP) বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর পাকা করার অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, এ বিষয়ে তাঁদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে, যা প্রকাশ করলে তাঁদের রাজনীতির অস্তিত্বই সংকটে পড়বে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবারকে অনুদান প্রদান ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, "সম্প্রতি মাতুয়াইলে ১৭ জন শহীদের কবর পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার ভঙ্গুর অবস্থা দেখে অনুশোচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি কবর পাকা করার জন্য দুই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল। কিন্তু সেখানে মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ করা হয়েছে। কবরের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের খবর জনগণের সামনে উন্মোচন করলে তাদের রাজনৈতিক অবস্থান বলতে আর কিছুই থাকবে না।"
‘জুলাই ফাউন্ডেশন’-এর আয়-ব্যয়ের হিসাব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "তাদের গঠিত জুলাই ফাউন্ডেশনের কোনো সুষ্ঠু অডিট বা হিসাব দিলে তাদের মুখ দেখানোর সুযোগ থাকবে না। আমরা কাদা-ছোড়াছুড়িতে বিশ্বাস করি না, কারণ গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁদের অবদান রয়েছে বলে মনে করি।"
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রপতি ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের সুশৃঙ্খল অনুষ্ঠান নস্যাৎ করার জন্য এনসিপির একাংশের অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ ছাড়া শহীদ ও আহত যোদ্ধাদের তালিকা প্রণয়নে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, "বর্তমানে প্রায় ১৪ হাজারের বেশি জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছে। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা ৩০ হাজারের বেশি। স্রেফ রাজনৈতিক পরিচয়ের (বিএনপি) কারণে বিগত অন্তর্বর্তী সরকার বহু প্রকৃত জুলাই যোদ্ধাকে তালিকার বাইরে রেখে অন্যায় করেছে।"
বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন ও মমতাজ আলোসহ অন্য নেতারা।
জুলাই ১৬, ২০২৬
জুন ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।