এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই আমাদের অর্জন আমরা যদি চাই এই অর্জনটাকে বাক্স ভরে রাখবো তাও সম্বব আর যদি চাই জুলাইকে ধারন করে দেশের সার্বিক উনয়ন্ন করবো তাও সম্বব। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের জুলাই আন্দোলনের মূল লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।
জুঁই বলেন, আমি সকলের কাছে প্রত্যাশা করি নাজিরপুর উপজেলাকে যেনো একটি মডেল উপজেলা হিসেবে গড়তে পারি। পিরোজপুরেকে দেশের বিভিন্ন জায়গায় দূর্ণীতি আখড়া জেলা হিসেবে চিনে কারন এলজিউডির মাধ্যেমে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। সেই কলঙ্কি জায়গা থেকে আমরা বের হতে চাই। এখানে আমার বাবার কবর ,আমার পরিবার, আত্মীয় স্বজনেরা থাকে তাই নাজিরপুরকে নিয়ে আমার স্বপ্ন। আমি এখানেই আসতে চাই, এখানেই থাকতে চাই। অতীতের ভূল ভুলে যেয়ে সামনে কি ভাবে এ উপজেলার উন্নয়ন করা যায় আমরা সবাই সে ব্যাপারে ঐক্যবদ্ধ হই। আমার এলাকায় যে রাস্তাগুলো খারাপ সেগুলো দ্রতু সংস্কারের করতে পারি সে ব্যাপারে সবার সহযোগিতা চাই।
এ সময় উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নাজিরপুরের উন্নয়নের বিষয় সহযোগিতা করবেন। নাজিরপুরের কোথায় কি সমস্যাগুলো আছে আপনারা ভালো জানেন। এখানের উন্নয়ন হলে আপনারা একদিন বলতে পারবেন যে এখাকে আপনি এক সময় ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাও: মো. আব্দুর রাজ্জাক, বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাওহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. মশিউর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।