আলফাডাঙ্গায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৫ আগস্ট, ২০২৬ ৭:৪২ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় হতদরিদ্র ও অসচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত উপকারভোগী নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী মো. আলিমুজ্জামান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া।

সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, “নারীদের সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আজকের এই আয়োজন তারই একটি অংশ।” 

তিনি উপকারভোগী নারীদের সেলাই মেশিনের যথাযথ ও বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়ে বলেন, “আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজ পরিবারের স্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি সমাজের অন্য নারীদেরও স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করতে হবে।”

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিনগুলো হস্তান্তর করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।