এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগ তুলে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে তার চুল কেটে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন রাতে তিনি কয়েকজন বহিরাগত ব্যক্তির কাছে মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে প্রকাশ্যে তার মাথার চুল কেটে দেয়। এ সময় স্থানীয়রা তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। পরে সে ভুল স্বীকার করে আর এমন কাজে জড়াবে না বলে উপস্থিতদের আশ্বাস দেয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।
এলাকাবাসীর দাবি, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা এ ধরনের সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন।
সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, বলেন বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। কোনো অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আগস্ট ৩০, ২০২৬
এপ্রিল ১৫, ২০২৫
মার্চ ২১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।