এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশের দিন ধার্য করেন। আদালতের এ নির্দেশনার ফলে গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত সভাপতি পরিবর্তনের আদেশটি আপাতত স্থগিত থাকছে।
মামলার নথি ও রিট আবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের মেয়াদে উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিধি অনুযায়ী তাঁর কমিটির মেয়াদ ২০২৭ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বহাল থাকার কথা।
তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগেই গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এক আদেশের মাধ্যমে শিহাব উদ্দিন খানকে অব্যাহতি দেন। পরবর্তীতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
এই বেআইনি আদেশের বিরুদ্ধে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে আদেশ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হলেও কোনো সদুত্তর না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন। শুনানি শেষে হাইকোর্ট সভাপতি পরিবর্তনের বিতর্কিত আদেশটি স্থগিত করেন এবং সংশ্লিষ্ট বিধির ৭ ধারা ও অব্যাহতির ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন।
নভেম্বর ২৩, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৫
মে ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।