এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছুটিতে দেশয়ে এসে মামাতো বোনের বিয়ের আনন্দ উদযাপনের পর হাসিমুখে বাড়ি ফেরা হলো না প্রবাসী যুবক নুর শেখের (২২)। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। ঘাতক একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। তিনি প্রবাসে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নয়াকান্দা গ্রামে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নুর শেখ। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে সলিলদিয়া এলাকায় পৌঁছালে পেছ থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির হোসেন বলেন, “অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুর শেখ নিহত হয়েছেন। ঘাতক গাড়িটি শনাক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এদিকে, প্রবাসীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে হারিয়ে শোকের মাতম চলছে স্বজনদের মাঝে। স্থানীয়দের দাবি, সিসিটিভি ফুটেজ বা অন্যান্য প্রযুক্তির সহায়তায় দ্রুত ঘাতক গাড়িটিকে শনাক্ত করে চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
চট্টগ্রাম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।