এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আহত হয়েছে ৯ জন।
বৃহস্পতিবার রাত ১২-৩০ ত্রিশ মিনিটের দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় মোড়ে মধুবন মার্কেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব -১৫-০৬১৩) একটি ইজিবাইক গাড়ী কে পিছন থেকে ধাক্কা দিলে গাড়ীতে থাকা ড্রাইভারসহ ১১ জন যাত্রী আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে অবগত করলে মধুখালী থানার অফিসার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মধুখালী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জানা যায়, আহতদের মধ্যে ১)সুমন আলী( ৩৮ ),পিতা- বাবর আলী, গ্রাম-কান্ড পাশা, থানা -নলসিটি ,জেলা- ঝালকাঠি,
২) সিরাজ হাওলাদার( ৬০), পিতা- মৃত ইয়াসিন হাওলাদার, গ্রাম- সারুখালি, থানা- বরিশাল সদর, জেলা- বরিশাল, এর অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (০৩), সোনালী (০৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), এছাড়া বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫) এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)। বর্তমানে আহতদের কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে গাড়ি চালনা ও ট্রাফিক আইন না মানার কারণে উক্ত সড়ক দুর্ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় কবলিত বাস ও ইজিবাইক গাড়িটি মধুখালী থানাধীন করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। । উক্ত সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর পোস্টমেডাম রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুন ২২, ২০২৪
নভেম্বর ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।