এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক রাত ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনায় নিহত দুজন হলেন ফারুক শেখ ও আব্দুল শেখ। এছাড়াও আতি শেখ ও মল্লিক মন্ডল নামে আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত বা কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
খোকসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, দুইজন মূল আসামি গ্রেফতার, নিউজ করার আগ পর্যন্ত এখনো মামলা হয়নি। তিনি বলেন তদন্ত শেষে ঘটনাটি জানা যাবে।
এপ্রিল ২৯, ২০২৪
মার্চ ১৪, ২০২৫
ফেব্রু ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।