এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে নরেন্দ্র মোদিকেও একসময় দেশ ছেড়ে পালাতে হতে পারে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, তবে মনে হয় মোদিকে সঙ্গে নিয়েই ফিরবেন।
গত বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ভারতের বর্তমান রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখেছি, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। বর্তমানে ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নরেন্দ্র মোদিরও পালানোর মতো অবস্থা হতে পারে। ফলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়েই ফিরতে হবে।”
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান শাসনকাঠামো নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনা আমলের মতোই গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে স্থান পাবে।
গুম কমিশন গঠনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অতীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, আফসোসের বিষয় হলো আজ তারাই এই কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।” দেশে এখনো পুরনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
পথসভা শেষে আগামী মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন এবং উপস্থিত জনতার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সারির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আগস্ট ২৯, ২০২৫
আগস্ট ১৩, ২০২৬
জুলাই ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।