এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসলামী বক্তা আমির হামজার বক্তব্যের কারণে নিজের জীবননাশের শঙ্কার কথা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর যদি কোনো ক্ষতি হয়, তবে এর সম্পূর্ণ দায় আমির হামজাকেই নিতে হবে।
আজ রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেন, “জামায়াত নেতা আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন! ইতোপূর্বে এক ওয়াজ মাহফিলে আমির হামজা বলেছিলেন, ‘তার চোদ্দগুষ্টি আওয়ামী লীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন, সেটি বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’ ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার কারণেই মূলত সে আমার ওপর ক্ষিপ্ত হয়েছে।”
রাজনৈতিক প্রতিবাদের চেয়ে ধর্মীয় আবেগকে উসকে দেওয়াকে বেশি বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, “রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতেন, তবে সেটাকে আমি রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবেই গ্রহণ করে। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য সরাসরি হুমকি।”
নিজের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাশেদ খাঁন আরও বলেন, “আমির হামজার এ ধরনের উসকানিমূলক বক্তব্যের পর তাঁর উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার ওপর ‘মব’ (গণপিটুনি বা সহিংস আক্রমণ) করতে পারে বলে আমি আশঙ্কা করছি। তাই পুনরায় বলছি, যদি আমার কোনো ক্ষতি হয়, তবে এর সম্পূর্ণ দায় আমির হামজাকেই বহন করতে হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।