এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ মে) বেলা ১১টায় শহরের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকের সাবেক তিনবারের সভাপতি ও ফরিদপুর আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু। কমিটির অন্য দুই সদস্য হলেন—সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান এবং প্রাথমিক সমিতির সদস্য জাহিদ হোসেন। নবগঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, বর্তমানে ব্যাংকের কোনো বৈধ ব্যবস্থাপনা কমিটি না থাকায় প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। ব্যাংকের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় একটি নির্বাচিত কমিটি গঠন করা জরুরি হয়ে পড়েছে। সেই লক্ষ্যেই এই বিশেষ সাধারণ সভার আয়োজন।
তবে সভার শুরুতে কিছুটা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টায় ব্যাংক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লুৎফর রহমান অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ব্যাংক ভবনের তৃতীয় তলায় সভা হওয়ার কথা থাকলেও সকালে এসে দেখা যায় ভবনের বিভিন্ন কক্ষ ও মূল ফটক তালাবদ্ধ। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ঢাকায় রয়েছেন এবং অন্যজন ছুটিতে আছেন।
লুৎফর রহমান আরও জানান, সদস্যদের উপস্থিতিতে সভার পরিবেশ বিঘ্নিত হওয়ায় এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা তালা না ভেঙে পাশের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সভা করার সিদ্ধান্ত নেন। সেখানেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিশেষ সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চৈতী বহুমুখী সমবায় সমিতির সভানেত্রী সালমা বেগম, কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাহিদ হোসেন এবং মাঝিকান্দি গভীর নলকূপ সমবায় সমিতির সভাপতি মো. জাফরসহ ব্যাংকের বিভিন্ন প্রাথমিক সমিতির নেতৃবৃন্দ।
উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন সম্পন্ন হবে এবং ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক পুনরায় তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।