এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৮ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিএস ডাঙ্গী গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি তার বাড়ির পাশেই অবস্থান করছিল। এ সময় একই এলাকার আলতাফ ওরফে আদু (৪০) নামের এক ব্যক্তি শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন একটি পুরাতন ভবনের বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। অভিযুক্ত আলতাফ উপজেলার পরিত্যক্ত জেলখানা সংলগ্ন একটি টিনের ছাপড়া ঘরে বসবাস করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, "আমরা ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখি শিশুটির সঙ্গে আপত্তিকর কাজ করা হচ্ছে। তখন শিশুটির পোশাক খোলা অবস্থায় ছিল। আমাদের চিৎকারে স্থানীয় কয়েকজন শিশু এগিয়ে এসে আলতাফকে ধরে ফেলে। কিন্তু সেখানে কোনো প্রাপ্তবয়স্ক লোক না থাকায় সে ধস্তাধস্তি করে পালিয়ে যেতে সক্ষম হয়।" পরে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও সংবাদকর্মীদের অবহিত করেন।
শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার বাকপ্রতিবন্ধী মেয়েটির ওপর এমন পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার চাই।"
ঘটনার পর থেকে শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, "খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।