এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে জমিতে ঘাস কাটার সময় বজ্রপাতে শেখ সামাদ (৭৬) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সলিমুদ্দিন ফকিরের ডাঙ্গী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ সামাদ ওই গ্রামের মৃত শেখ ইয়াজউদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টার দিকে শেখ সামাদ বাড়ির পাশের একটি জমিতে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার স্ত্রী মোসাঃ ছাহেরা বেগমের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিনারুল কাজী সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
সদরপুর থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রবীণ এই কৃষকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।