এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত হলো ৫২তম বাংলাদেশ জাতীয় আন্ত স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আন্ত স্কুল টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
ফাইনালে ছেলেদের খেলায় খোকসা সরকারি হাইস্কুল ২-০ গোলে পরাজিত করে ধোকড়াকোল হাইস্কুলকে। অপরদিকে মেয়েদের বিভাগে শোমসপুর গার্লস স্কুল ৪-২ গোলে জয় লাভ করে হেলালপুর গার্লস স্কুলের বিপক্ষে। ফলে পুরুষ বিভাগে খোকসা সরকারি হাইস্কুল এবং মহিলা বিভাগে শোমসপুর গার্লস স্কুল চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এবং খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান।
খেলার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলাকে ঘিরে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পটুয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।