এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান ও তাঁর পরিবারের অবদানের কথা তুলে ধরেন।
কুরআন খতম ও মিলাদ শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে শাহাদাতবরণকারীদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া এসব আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দোয়া করা হয়।
মোনাজাতে জনাব তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং দেশ পরিচালনায় সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়। সেই সাথে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যেকোনো নাশকতা ও সহিংসতা থেকে দেশবাসীকে রক্ষা এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।