এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশা চালককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত সোহেল সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার ছেলে। এর আগে, গতকাল রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই যৌন হয়রানির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের শাঁস (স্থানীয় ভাষায় ডাবি) কেনেন। এরপর শিশুটিকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তিনি সোহেলের অটোরিকশায় তুলে দেন। অটোরিকশাটি শিশুটির বাড়ির সামনে পৌঁছালে একটি তাল নিচে পড়ে যায়। আর এই অজুহাতেই চালক সোহেল শিশুটিকে যৌন হয়রানি করে। এ সময় শিশুটির মা ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন বাজার এলাকা থেকে অভিযুক্ত চালককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
সেনবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নয়ন জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।