এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদের দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটল। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করে কুমার নদের ওপর নির্মিত ‘রায়পাড়া-শাহমল্লিকদী শহিদুল ইসলাম (দুলাল) সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি আলগী ইউনিয়নের সঙ্গে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী বাজার এবং চুমুরদী ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করেছে। এর ফলে ভাঙ্গা থেকে নগরকান্দা ও মুকসুদপুর উপজেলায় যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে কুমার নদ পারাপারের জন্য এলাকাবাসীকে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হতো। পরবর্তীতে বাঁশের সাঁকো বা পুল নির্মিত হলেও তা ছিল ঝুঁকিপূর্ণ ও সাময়িক। স্থায়ী এই পাকা সেতু নির্মাণের ফলে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটল। এখন থেকে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ হবে।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “কুমার নদের দুই প্রান্তের মানুষের যাতায়াত সুবিধাসহ সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে এমপি বাবুল আরও জানান, ফরিদপুর-ভাঙ্গা সড়ক চার লেনে উন্নীত করার কাজ শীঘ্রই শুরু হবে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ভাঙ্গার তাড়াইল পর্যন্ত বিভিন্ন সেতু ও কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে এবং ভাঙ্গার পুকুরিয়ায় একটি দৃষ্টিনন্দন ইন্টারসেকশন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এ সময় তিনি এলাকায় আইন-শৃঙ্খলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক ব্যবসার স্থান হবে না। এ বিষয়ে আমার ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।”
চুমুরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জালালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম মিরু মুন্সী, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও নারী নেত্রী নারগিস আক্তারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।