এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জসিম মুন্সি নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এতে উপজেলার একটি আশ্রয়ন প্রকল্পের এক অসহায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক পরিচয় দিয়ে জসিম মুন্সি ওই পরিবারের কাছে গিয়ে প্রথমে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার ২০০ টাকা হাতিয়ে নেন। এতেও ক্ষান্ত না হয়ে পরবর্তীতে তিনি আরও ৩০ হাজার টাকা দাবি করেন। ওই দরিদ্র পরিবারটি অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে জসিম তাদের ওপর চড়াও হন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকেন।
নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভুক্তভোগী পরিবারটি টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে অভিযোগ দেওয়ার দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে ভুক্তভোগীদের দাবি। পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিকার না পেয়ে এবং হুমকি অব্যাহত থাকায়, পরবর্তীতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ন্যায়বিচারের আশায় আরেকটি লিখিত আবেদন করেছেন তারা।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ওই পরিবারটি বর্তমানে চরম আতঙ্কে দিন পার করছে। এদিকে, একজন কথিত সাংবাদিকের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত জসিম মুন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অসহায় পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।