এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে কান্নাকাটি করায় এবং ঘুমের ব্যাঘাত ঘটানোর ক্ষোভে ১৪ দিন বয়সী নিজের নবজাতক সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগমকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভ হোসেনের ঘরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নবজাতক ওই এলাকার সৌরভ হোসেনের ছেলে। অভিযুক্ত ফাতেমা পার্শ্ববর্তী নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে নবজাতককে বিছানায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় শিশুর মা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে দাবি করেন, অজ্ঞাত কেউ তার মাথায় আঘাত করে সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে। কিছুক্ষণ পর তিনি আবার দাবি করেন, সন্তানকে জিনে নিয়ে গেছে।
তার এমন অসংলগ্ন কথাবার্তায় পরিবারের সদস্যদের সন্দেহ দানা বাঁধে। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে রাত ১০টার দিকে বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, জন্মের পর থেকেই নবজাতকটি অতিরিক্ত কান্নাকাটি করত এবং তাকে ঠিকমতো ঘুমাতে দিত না। কান্নাকাটির কারণে নিজের ঘুমের ব্যাঘাত ঘটায় ক্ষুব্ধ হয়ে তিনি সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে কলহ চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, "নবজাতককে ড্রামের পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
সেপ্টেম্বর ৭, ২০২৬
অক্টোবর ২৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।