এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী নিহত হওয়ার পাশাপাশি হামলাকারী বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছে। দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ওই স্কুলেরই নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক মাসেরও কম সময়ের মধ্যে ফিলিপাইনে এটি দ্বিতীয় স্কুলে গুলির ঘটনা।
মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরে বেসরকারি ‘আতেনেও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়’ পরিচালিত একটি জুনিয়র হাইস্কুল ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, নবম শ্রেণির ওই শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর একটি শ্রেণিকক্ষে থাকা সহপাঠীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার এক শ্রেণি ওপরের এক জ্যেষ্ঠ ছাত্র নিহত হন। পরে বন্দুকধারী শিক্ষার্থী নিজেই নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরনাল্ড আন্দাল জানিয়েছেন, গুলির ঘটনার পর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, “আমরা কখনোই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। আমাদের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”
এদিকে ঘটনার পরপরই স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে স্কুলের ফটকের বাইরে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকদের জড়ো হতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ, অপরাধ তদন্ত দল এবং সেনাবাহিনীর সশস্ত্র সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৮ হেক্টর আয়তনের ক্যাম্পাসে অবস্থিত পাঁচতলা বিশিষ্ট এই স্কুল ভবনে প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের পাঠদান পরিচালিত হয়।
ফিলিপাইনে আগ্নেয়াস্ত্রের মালিকানা লাভের ক্ষেত্রে কঠোর আইন, মানসিক সক্ষমতা পরীক্ষা ও অতীত ইতিহাস যাচাইয়ের বিধান রয়েছে। ফলে দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে গুলির ঘটনা তুলনামূলক বিরল। তবে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা এখনো পুরোপুরি রোধ করা যায়নি।
এর আগে গত জুনে দেশটির মধ্যাঞ্চলের তাকলোবান শহরে একটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই শিক্ষার্থীর গুলিবর্ষণে ৩ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছিল।
সেপ্টেম্বর ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।